নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই । মন্দির শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত, মন্দির বলতে আমরা সকলে যেটা জানি তা হলো দেবালয় বা উপাসনা-গৃহ; যেখানে গেলে মানুষ একাগ্রতা, ভাগ্য, এবং মনের শান্তি বা আনন্দলাভ করে।

Real Meaning of 'Temple' or 'Mandir'

 কিন্তু আপনি কি জানেন এই মন্দির কথাটির বাস্তবিক অর্থ কি ?
বা বলতে গেলে মন্দির বলতে কি বোঝায় ?


'মন্দির' শব্দটির  বাস্তবিক অর্থ জানতে পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন এবং


ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ।
Click Here to Subscribe

মন্দির শব্দের সন্ধিবিচ্ছেদ  করলে যে দুইটি শব্দ পাওয়া যায় তা হচ্ছে - মন এবং দর
মন্দির = মন + দর;

এখানে দর কথাটির অর্থ দ্বার বা দরজা ।

মন = মন;
দর = দ্বার;

মন্দির কথাটির তাৎপর্য হলো যেখানে আমাদের মনের দ্বার খোলে ।

আবার মন কথাটির সন্ধি হলো, ম+ন
ম মানে মম অর্থাৎ মোহ
আর
ন মানে নয় ।
অর্থাৎ যেখানে আমি নেই ।

অর্থাৎ যেখানে গেলে আমার ‘মোহ’ মানে আমিত্ব থাকে না তাকে মন্দির বলে । ভগবান আমাদের মনে বসবাস করে আমরা সবাই জানি ।

সাধারণ ভাবে বলতে গেলে যেখানে মোহ বা অহংকার বা আমিত্ব থাকে না, শুধু মাত্র ঈশ্বরই থাকে তাকেই মন্দির বলে।

যদি আপনার মধ্যে মোহ না থাকে তাহলে আপনার শরীরই এক মন্দির বা দেবালয়, যেখানে স্বয়ং ভগবান বাস করেন ।

মন্দির শব্দে সাধারণতঃ কোন দেব বা দেবীর আয়তন বুঝা যায়। প্রাচীন বহু পুরাণ ও ধর্মশাস্ত্র সমূহে এই দেব মন্দির নির্মাণ, প্রতিষ্ঠা, ও তার জন্য অশেষ ফলের বিষয় উল্লেখ রয়েছে। ভগবানের মন্দির-নির্মাতা’র যে কত ফল ও কত পুণ্য উপার্জিত হয়, তা অনেক পুরাণেই বর্ণিত।

পোস্টটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ।

পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার দিনটি শুভ হোক ।