স্বপ্নে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌শ্মশান দেখলে কি হয়? স্বপ্নে শ্মশান দেখা কি শুভ না অশুভ?


স্বপ্নে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌শ্মশান দেখলে কি হয়?

নমস্কার হিন্দু শাস্ত্র জ্ঞান পরিবারে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি জানবেন স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে কি কি? এর ফলাফল শুভ নাকি অশুভ?

বর্তমান কিছু স্বপ্ন গবেষক স্বপ্ন নিয়ে নানা গবেষণা করে জানিয়েছেন যে স্বপ্ন আমাদের অতীতের কর্মের ফলের প্রতিফলন হতে পারে কিন্তু বৈজ্ঞানিক মতে এটা এখনও প্রমাণিত হয়নি যে স্বপ্ন আমাদের বর্তমান বা ভবিষ্যৎ কেও প্রভাবিত করতে পারে, কিন্তু স্বপ্ন নিয়ে গবেষণা তো আজকের নয়, আজ থেকে হাজার হাজার বছর আগেই শুধুমাত্র ভারতীয় সভ্যতাতেই নয়, প্রাচীন মিসরীয় সভ্যতাতেও স্বপ্ন নিয়ে গবেষণা শুরু হয়। আর তাদের মতানুসারে স্বপ্ন আমাদের অতীতের ফল যা আমাদের বর্তমানকে তো প্রভাবিত করেই, সাথেই দিয়ে যায় ভবিষ্যতের ইঙ্গিত।

তাই স্বপ্নের বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত মানে যদি জেনে নেওয়া যায় তাহলে খুব সহজেই নিকট ভবিষ্যতের আগত কোনো বড় বিপদের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে শ্মশান বা জ্বলন্ত চিতা দেখার বা শ্মশান সম্পর্কিত নানা স্বপ্নের ফলাফল কি কি হতে পারে।

আমি প্রথমেই বলে দিতে চাই যে শ্মশান ভূমি শুধু হিন্দু ধর্মেই নয়, ইসলাম সহিত সকল ধর্মেই পবিত্র স্থান বলে গণ্য করা হয়। হাঁ এটা অবশ্যই ঠিক যে আলাদা আলাদা ধর্মে শ্মশান ভূমির নাম আলাদা আলাদা। মোটকথা, যে স্থানে মৃতদেহের সদগতি প্রাপ্তি হয়, সেই স্থান পূজিত। হিন্দু ধর্ম মতে স্বয়ং দেবাদিদেব মহাদেব শ্মশানে নিবাস করেন এবং এই শ্মশান ভূমিতেই নানা তান্ত্রিক, কাপালিক নানা সিদ্ধি প্রাপ্তির জন্য অনুষ্ঠান করে থাকে। শ্মশান এমন একটি জায়গা যেখানে পজিটিভ শক্তির সাথেই নেগেটিভ শক্তি বিরাজ করে। তাই স্বপ্নে শ্মশান দেখা বা জ্বলন্ত চিতা দেখা শুভ মনে করা হয়। এর নানা ফলাফল নিচে বর্ণিত -

১. যদি স্বপ্নে নিজেকে শ্মশানে একা দিনের বেলা দাড়িয়ে থাকতে দেখেন তাহলে এই ধরনের স্বপ্ন বৈরাগ্য এর সংকেত প্রদান করে। বাণিজ্যে উন্নতি এবং সম্মান লাভের সংকেত পাওয়া যায়।

২. যদি রাতের বেলা শ্মশানে একা দাড়িয়ে থাকতে দেখেন নিজেকে তাহলে এই স্বপ্ন সর্ব সুখ প্রদান করে। পড়াশোনাতে খুব উন্নতি হয়।

৩. যদি শ্মশান ভূমিতে জ্বলন্ত চিতা স্বপ্নে দেখেন তাহলে সমাজে মান সম্মান ও প্রতিষ্ঠা লাভ হয়। শত্রু মুক্তির সংকেত মেলে।

৪. শ্মশানের পাশে কোনো নদী স্বপ্নে দেখলে এই স্বপ্ন জীবন বদলে দেয়, প্রচুর অর্থপ্রাপ্তির সংকেত মেলে কিন্তু সেই নদী থেকে কাওকে উঠে আসতে দেখলে অনেক সময় কোনো নিকট আত্মীয় র মৃত্যু সংকেত ও হতে পারে।

৫. শ্মশানে যদি রাতের বেলা নিজেকে কোনো বট বা অশ্বথ গাছের নিচে বসে থাকতে দেখা যায় তাহলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। আধ্যাত্মিক উন্নতির সংকেত মেলে।

৬. শ্মশান ভূমিতে কালো সাপ দেখলে সাত রাজার ধন এবং ঐশ্বর্য প্রাপ্তি হয়। কিন্তু কুন্ডলীতে রাহু দোষ থাকে অনেক সময় খারাপ ফল পাওয়া যেতে পারে।

এই ছিল স্বপ্নে শ্মশান ঘাট বা সেই সম্পর্কিত কিছু স্বপ্নের ফলাফল। এই ধরনের আরো স্বপ্নের মানে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এ দৈনিক এবং সাপ্তাহিক রাশিফল দেওয়া হয়, তাই যদি চান তো আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করতে পারেন। কোনো বিশেষ স্বপ্নের মানে জানতে (এমন স্বপ্ন যা আপনি কোনো বিশেষ মুহূর্তে বা বারবার দেখেন) নিচের লিঙ্ক এ ক্লিক করে কমেন্ট করতে পারেন।
পোস্টটি নিজের বন্ধু বান্ধব এবং পরিবারের লোকেদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন।
ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক।

অন্যান্য কিছু তথ্য :

১. স্বপ্নে শ্মশান ঘাট দেখা বা জ্বলন্ত চিতা দেখা বা শ্মশান ঘাট সম্পর্কিত নানা স্বপ্নের মানে

২. বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন ধরণের গাছ রাখা শুভ এবং কোন ধরণের গাছ অশুভ প্রভাব ফেলে

৩. প্রহর কি ? প্রহর নির্ণয় পদ্ধতি 

৪. স্বপ্নে সাপ দেখার অর্থ কি কি ? শুভ নাকি অশুভ ?

৫. তামা ধারণের ধার্মিক এবং বৈজ্ঞানিক কারণ সমূহ ।

৬. স্বপ্নে মাছ দেখার অর্থ কি কি ?

৭. শরীরের কোথায় তিল থাকলে কি হয়?

৮. বাস্তু পুরুষ কে? কি ভাবে তার সৃষ্টি? রাক্ষস নাকি দেবতা?

৯. স্বপ্নে কোন ফল দেখলে কি হয়?

১০. ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির কিছু টিপস

১১. কোন দেব দেবীর স্বপ্ন দেখলে কি ফল মেলে ?

১২. স্বপ্নে বিড়াল দেখার অর্থ কি ?

১৩. এই গাছের মূল ধারণ করলে সমস্ত লোক বশীভূত হবে

১৪. স্বপ্নে বিবাহ বা বিয়ে দেখার অর্থ কি?



Post a Comment

0 Comments